1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নয় বছর ধরে দেশের বাইরে এস কে সিনহা, দেশে ফিরতে চান পাসপোর্ট নিয়ে জটিলতায় আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান: ৬০ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ, নানা স্লোগান ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশের পূর্বাভাস আইএমএফের মৃত্যুর পর ফেসবুক প্রোফাইলের কী হবে, আগেই যেভাবে ঠিক করবেন জাতীয় দলের পাইপলাইন তৈরিতে দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ আমানত বাড়লেও বেসরকারি ঋণপ্রবাহে ধীরগতি, রাজস্ব ঘাটতি ২৫ হাজার কোটি টাকা সচিব পদে পদোন্নতি পেলেন বিদেশে দায়িত্ব পালনরত তিন নারী কূটনীতিক চুয়েটে ১২ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ উপাচার্য, পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ, নানা স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় কয়েকজন প্রবাসী তাঁকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে উদ্দেশ করে বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁদের কেউ কেউ বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন। একজনকে উচ্চস্বরে বলতে শোনা যায়, ‘তুমি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছ। কেন এখানে এসেছ?’

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলেন। তাঁদের বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গ্রেপ্তার ও সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। এ সময় তাঁরা তাঁর যুক্তরাষ্ট্র সফর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা দ্রুত ড. ইউনূসকে সেখান থেকে সরিয়ে নেন। উপস্থিত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, ড. ইউনূস ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান। তবে এ ঘটনায় কোনো শারীরিক হামলা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া বিক্ষোভকারীদের তোলা অভিযোগের বিষয়ে ড. ইউনূস বা তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্যও পাওয়া যায়নি।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময়ও ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ হয়েছিল। সে সময় তাঁর সফরসঙ্গী কয়েকজন রাজনৈতিক নেতা হেনস্তার শিকার হন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page