1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর হাসপাতালে চুয়েট উপাচার্য, পদত্যাগের খবর অস্বীকার কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেনের সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু নির্বাচনের পর হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের হুমকি ট্রাম্পের আজ বিশ্ব মান দিবস, প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি সানায় বিমান হামলার পর আরামকোর স্থাপনায় হুতিদের হামলা, সৌদিতে আহত ৪ নয় বছর ধরে দেশের বাইরে এস কে সিনহা, দেশে ফিরতে চান পাসপোর্ট নিয়ে জটিলতায় আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান: ৬০ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে

ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা গঙ্গা নদী পার হয়ে পাশের একটি গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিলেন। যাত্রাপথে রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে মাঝনদীতে হঠাৎ নৌকাটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানার পুলিশ। একপর্যায়ে পেশাদার ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে।

বৈশালীর জেলা শাসক বর্ষা সিংয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে নৌকাটিতে প্রকৃতপক্ষে কতজন যাত্রী ছিলেন এবং এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হতে পারেনি প্রশাসন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

মাঝনদীতে হঠাৎ নৌকাটি উল্টে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধারকারী দল নিখোঁজ যাত্রীদের সন্ধান এবং হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page