1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৭০ জন দিল্লিতে অভিজিৎ দিপক ও নেহা বোরাকে আটক, জনতা ছত্রভঙ্গ করছে পুলিশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২১০ আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আশ্বাস পেল বাংলাদেশ দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘিরে উত্তেজনা, অভিজিৎ দিপককে পুলিশের নোটিশ সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে তিনটি বই রাখার নির্দেশ কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্তে দুই সদস্যের কমিটি

দিল্লিতে অভিজিৎ দিপক ও নেহা বোরাকে আটক, জনতা ছত্রভঙ্গ করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ও ছাত্রনেতা নেহা বোরাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে কনট প্লেস এলাকায় জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কারোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাসা থেকে অভিজিৎ দিপককে আটক করা হয়।

এর আগে সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলন ও তেরঙ্গা যাত্রার কর্মসূচি বাতিল করতে দিপককে নোটিশ দিয়েছিল দিল্লি পুলিশ। তবে তিনি সেই নোটিশ মানতে রাজি হননি।

সিজেপির ইনস্টাগ্রাম পেজে প্রচারিত একটি সরাসরি ভিডিওতে দিপককে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। আটকের সময় তিনি বলেন, তাঁরা বিক্ষোভের ঘোষণা দেননি, শুধু জাতীয় পতাকা উত্তোলন করতে চেয়েছেন। এ সময় তিনি প্রশ্ন করেন, জাতীয় পতাকা ওড়ানোর জন্যও কি অনুমতি প্রয়োজন?

এর আগে পুলিশের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করে সিজেপি। ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে বিকেলে তেরঙ্গা যাত্রা না করার পরামর্শ দিতে দেখা যায়। জবাবে দিপক জানান, তাঁদের কর্মসূচিতে কোনো লাউডস্পিকার থাকবে না এবং তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করে ফিরে আসবেন।

সিজেপি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আন্দোলন চালিয়ে আসছে। এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদেও শুক্রবারের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

এদিকে, কনট প্লেস এলাকায় জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতা পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page