1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাঙামাটির পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম। গতকাল শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

ভৌগোলিকভাবে দুর্গম ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাঙামাটি জেলায় পরিবেশ ও জলবায়ু রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছেন সাইমুন। তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুন-Dream Deviser’-এর মাধ্যমে জেলার ১৪টি আদিবাসী জনগোষ্ঠী ও ১০টি উপজেলার তরুণদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলেছেন তিনি।

পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে তার নেতৃত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণবিষয়ক কমিউনিটি অ্যাকশন সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাকের সঙ্গে সমন্বয় করে শহর পরিচ্ছন্ন রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন তিনি।

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণেও সক্রিয় ভূমিকা রয়েছে সাইমুনের। ‘Snake Rescue Team Bangladesh’ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও নিরাপদ স্থানে অবমুক্ত করার কাজ করছেন তিনি। এ ছাড়া সাপে কাটলে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি কলেজগুলোতে কর্মশালার আয়োজন করেছেন।

মানবিক ও দুর্যোগকালীন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাইমুন ও তার দল। করোনাকালে রাঙামাটির দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মৃত ব্যক্তিদের দাফনে সহযোগিতা এবং খাদ্যসামগ্রী বিতরণের মতো কার্যক্রমে অংশ নেন তারা। পাশাপাশি হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই স্বেচ্ছাসেবীরা।

সাইমুন ইসলামের এ অর্জনে রাঙামাটিবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার এই স্বীকৃতি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজ, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page