1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দুর্গাপূজার নবমীতে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় রোনালদোর জরিমানা, ৩০ দিনের নিষেধাজ্ঞা কক্সবাজারে দিনের বেলায় সড়কে ডাকাতি, জিম্মি করে লুট শতাধিক যাত্রীর টাইগার শ্রফের গাড়িতে গুলি, সালমান খানের বাসভবনে নিরাপত্তা জোরদার ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে বিশেষ অধ্যাদেশ জারি বেনামে বিমা পলিসি খোলা নিষিদ্ধ, ১০ লাখ টাকার নগদ লেনদেনে প্রতিবেদন বাধ্যতামূলক পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল কাপড় ও পচা ফল দুর্গাপূজার ছুটিতে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত ১৫

সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তার স্বার্থে ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাতক্ষীরার মায়ের বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান।

পরিদর্শনকালে অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির প্রায় ১০ হাজার সদস্য বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৫৮ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত মোট ২৯১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, ২৯১টি মণ্ডপের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি মণ্ডপে সরাসরি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটার এলাকার ভেতরের একটি মণ্ডপও রয়েছে। বিজিবির মোট ১৬টি প্লাটুনের সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে এই দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিজিবি অধিনায়ক বলেন, “মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে বিজিবি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারির পাশাপাশি নিবিড় টহল ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।”

লে. কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোট ২৯২টি পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ বিশ্বের বুকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সকল স্তরের নাগরিক, মণ্ডপ কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবারও শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page