1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষঃ
নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা নাম-বেনাম ভুয়া আইডির ছোবলে বিপর্যস্ত সামাজিক সম্প্রীতি, মানহানি ও অর্থ প্রতারণার ঝুঁকিতে সাধারণ মানুষ কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আগুন, নিহত ৪ সেনাসদস্য, আহত ৩৯ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্বধলার গোহালাকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি-পুলিশ প্রশাসন ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের ইশরাকের পিস্তল উঁচিয়ে মাদকবিরোধী অভিযান, শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: সতর্কবার্তা ও জরিমানার পরও চলছিল কার্যক্রম দাদার মৃত্যুর পর এতিম নাতি-নাতনির দায়িত্ব কার? ইসলামে যা বলা হয়েছে

নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা

সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও লাগাতার পাঁচবারের সফল মেম্বার জনাব আজদু মিয়া।
‎
‎রবিবার (১৮ অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি সদর ইউনিয়নের দত্তপাড়া, কাশীপাড়া, মহাখালপাড়া, দাসপাড়া, নমশূদ্রপাড়া,নাসিরপুর, মনোহরপুর, কুলিকুন্ডা সহ বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তার সাথে এলাকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক, মুরুব্বি ও যুব সমাজ উপস্থিত ছিলেন।
‎
‎পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পুরোহিত ও আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। পূজামণ্ডপে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
‎
‎এ সময় আজদু মিয়া বলেন,
‎”বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সমান অধিকার। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সকলের উৎসব, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের উৎসব।”
‎
‎তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৫ বার আপনাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতেও আমি ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে প্রতিটি মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করবে।”
‎
‎”নাসিরনগর সদর ইউনিয়নসহ সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক, এটাই প্রত্যাশা। বিএনপি সবসময় মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে,” যোগ করেন তিনি।
‎
‎পরিশেষে তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজা চলাকালীন যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page