
ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী মবুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ওয়েস্ট এন্ড হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জুলফিকার আলী মবুর স্মৃতিচারণ করেন এবং অ্যাসোসিয়েশনের প্রতি তাঁর অবদান, নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ২০২৬ চিকিৎসাধীন অবস্থায় মোঃ জুলফিকার আলী মবু ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবারে শোকের ছায়া নেমে আসে।