1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি; অন্যান্য শ্রেণিতে থাকবে পরীক্ষা কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড় ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়াকে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

আইইউবিতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বুধবার (১০ জুন) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬ পালিত হয়েছে। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) ও হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে এ আয়োজন করে।

দিবসটির এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ার পিপল টু লিড চেঞ্জ’। সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আইইউবি সেন্টার কোর্টে উদ্বোধনী পর্ব ও অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন—আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ইএসটিসিডিটির ভাইস চেয়ারম্যান ট্রাস্টি ড. হুসনে আরা আলী, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. ইকরামুল হাসান ও হেড অব এইচআর শিবলী এইচ আহমদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির হিউম্যান রিসোর্সেস অ্যাডভাইজার ড. মো. মোশাররফ হোসেন এবং গ্রো এন এক্সেলের সিইও ও লিড কনসালট্যান্ট এম জুলফিকার হুসাইন। পরে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন করপোরেট এইচআর ও শিক্ষাখাতের প্রতিনিধিরা।

দিনব্যাপী আয়োজনে ছিল দুটি প্যানেল আলোচনা। পাশাপাশি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান ও বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ পৃথক থট লিডারশিপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া গোলটেবিল আলোচনা, এইচআর কেস কম্পিটিশন ও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।

উল্লেখ্য, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর পিপল ম্যানেজমেন্ট (ইএপিএম) ২০১৯ সালে আন্তর্জাতিক এইচআর দিবসের সূচনা করে। প্রতিবছর ২০ মে বিশ্বব্যাপী এইচআর পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানাতে দিবসটি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page