1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

পঞ্চগড়ে নদী থেকে উদ্ধার মর্টার শেল, সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চিলকা নদী থেকে বালু উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বড় ঝিটকীখুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বালু ও পাথর উত্তোলনের সময় শ্রমিকরা মর্টার শেলটি খুঁজে পান। বর্তমানে এটি থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম নদীতে বালু তোলার সময় ভারী ধাতব বস্তুটি দেখতে পান। প্রথমে তারা এটিকে মূল্যবান বা দুষ্প্রাপ্য কোনো ধাতব বস্তু মনে করে বাড়িতে নিয়ে যান।

পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সম্ভাব্য ঝুঁকির কথা বুঝতে পেরে শ্রমিকরা মর্টার শেলটি বড় ঝিটকীখুড়া এলাকার রাস্তার পাশে ফেলে রেখে যান।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page