1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

‘তুরাগে সাত আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ’ দাবিটি গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ’—শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ তাদের কাছে আসেনি। ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তাই এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করার চেষ্টা করছে। যারা এ ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে এ ধরনের অপপ্রচারে কেউ জড়িত থাকলে, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page