1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

খামেনির জানাজা ও দাফনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন বলে জানা গেছে। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী জুলাইয়ের শুরুতে স্পিকার ঢাকায় থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ঘটনার পরপরই ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করে। পরে দীর্ঘ প্রস্তুতির পর জুলাই মাসে তাঁর দাফনের তারিখ চূড়ান্ত করা হয়।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানেই ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া দেশজুড়ে কয়েক কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দেশটির সংবাদমাধ্যমগুলো এ অন্ত্যেষ্টিক্রিয়াকে ইতিহাসের অন্যতম বৃহৎ শোকযাত্রা হিসেবে বর্ণনা করছে।

খামেনির শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ভারতসহ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইরান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page