1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী বিমানে ওঠেননি ৬১ যাত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৬ জন ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল চালুর পরিকল্পনা ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ঝালকাঠিতে খাদে বাস, সুপারভাইজার নিহত বরিশালে এমডিকে মারধরের ঘটনায় অভিযুক্ত লিটু গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা গুলিস্তানে হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, চাঁদাবাজি-দখলদারিত্বের প্রতিবাদ বাংলাদেশে ‘সনি আলফা ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স’ চালু জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আজ গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান, শুভকামনায় দুই প্রাক্তন স্ত্রীও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (৫ জুলাই) জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজ বাসভবনে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে আইনি নিবন্ধন এবং ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়েকে ঘিরে আলোচনায় এসেছে আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তাঁর সম্পর্কও। আইনি বিচ্ছেদের পরও তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী।

সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলেছেন জুয়েলারি ডিজাইনার ও সমাজসেবী ফারাহ খান আলি। কয়েক দিন আগে আমির, গৌরী, রিনা ও কিরণকে একই গাড়িতে একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

ফারাহ বলেন, “আমিরকে অবশ্যই সম্মান করা উচিত। তিনি তাঁর প্রত্যেক স্ত্রীকে এমন সম্মান দিয়েছেন যে, তাঁরা তাঁর নতুন জীবনে এগিয়ে যাওয়াকে স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রহণ করতে পেরেছেন।”

তিনি আরও বলেন, “যে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা থাকে, সেখানে বিচ্ছেদের পরও সুন্দর সম্পর্ক বজায় রাখা সম্ভব। অতীতের ক্ষোভ আঁকড়ে না ধরে একজন আরেকজনের ভালো থাকা মেনে নেওয়াই পরিণত মানসিকতার পরিচয়।”

ফারাহর মতে, সমাজে এমন সম্পর্ককে অনেক সময় অস্বাভাবিক মনে করা হলেও, বিচ্ছেদের পরও পারস্পরিক সম্মান বজায় রাখা একটি ইতিবাচক উদাহরণ।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আজকের ঘরোয়া আয়োজনে আমিরের আগের দুই সংসারের সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদের পাশাপাশি গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছেলেও উপস্থিত থাকবে। অতিথি তালিকায় রিনা দত্ত ও কিরণ রাওয়ের নামও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরও সন্তানদের যৌথভাবে লালন-পালন এবং বিভিন্ন পেশাগত কাজে তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। সেই সম্পর্কের ধারাবাহিকতায় দুই প্রাক্তন স্ত্রীর শুভকামনা নিয়েই আজ নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন এই বলিউড তারকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page