1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: সন্দেহভাজন দুই যুবলীগ নেতাকর্মী আটক

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের ঘটনাটি সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এনসিপির জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে ঘটে। এতে চারজন আহত হন।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

আটক দুজন হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার সজীব (৩২)।

পুলিশের দাবি, নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে, সজীব যুবলীগের একজন কর্মী।

এর আগে, বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়, এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলমকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page