1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষাখাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে শিক্ষা অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত অগ্রগতি হয়নি। এ কারণে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের পাশাপাশি ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।

কৃষিখাত নিয়ে তিনি বলেন, কৃষিভিত্তিক বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে সংঘটিত শেয়ারবাজার–সংক্রান্ত অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page