1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মেয়েদের জন্য অনার্স (ডিগ্রি) পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের জন্য স্কলারশিপ চালুর উদ্যোগও নেওয়া হবে।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিলেন। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই।”

তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে, যাতে নারীরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারেন।

সংসদের গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “যারা ভালো ফল করবে, তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও করতে চাই।”

অন্যদিকে, নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, “দেশে সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সরকার।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page