1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩১ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা, প্রস্তুতি শুরু ইসির একসঙ্গে ১৭২ উপসচিবের পদোন্নতি, হলেন যুগ্ম সচিব গ্রীনহাউজে গাঁজা চাষ, পিতা-পুত্র ভারতে পালিয়েছে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্র-তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কে নতুন আশার বার্তা সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে বাধা দিল বিজিবি বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার মা-ছেলে নিহত, আহত ৩ লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সাবেক নেতা আক্তার হোসেন মিলনের জামায়াতে যোগদান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪ বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেছে ফ্যাশন ট্রেন্ড, জনপ্রিয়তার শীর্ষে ফুটবল জার্সি

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সাবেক নেতা আক্তার হোসেন মিলনের জামায়াতে যোগদান

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগের এক সাবেক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলটির সদস্যপদ গ্রহণ করেন।

জামায়াতে যোগ দেওয়া ওই নেতার নাম আক্তার হোসেন মিলন। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

জানা গেছে, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আক্তার হোসেন মিলন সদস্যপদের ফরম পূরণ করেন। পরে জেলা ও স্থানীয় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

স্থানীয় জামায়াত নেতাদের দাবি, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আক্তার হোসেন মিলনের এ সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা ও ব্যবসায়ী মো. সেলিম উদ্দিন বলেন, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন এলাকার রাজনীতিতে সক্রিয় ছিলেন। নতুন দলে যোগ দেওয়ার পর স্থানীয় মানুষ এখন দেখবে তিনি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কী ভূমিকা রাখেন।

কমলনগরের সমাজকর্মী আবদুল কাদের পাটোয়ারী বলেন, রাজনীতিতে দল পরিবর্তন নতুন কোনো বিষয় নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ নিজের রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।

কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন স্বেচ্ছায় জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের প্রতি আস্থা রেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি বিশ্বাস থেকেই আমি সদস্যপদ গ্রহণ করেছি। ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, নিজের রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেছেন এবং দল তাকে স্বাগত জানিয়েছে।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page