1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

সন্দ্বীপে এক মিনিটের টর্নেডো, ঘরবাড়ি ও দোকানপাটের ব্যাপক ক্ষতি

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে আকস্মিক টর্নেডোর আঘাতে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর এলাকার বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ করেই প্রবল ঘূর্ণায়মান বাতাস উপকূলীয় এলাকায় আঘাত হানে। প্রায় এক মিনিট স্থায়ী এ টর্নেডোর সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।

টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাটের টিনের চাল উড়ে যায়। পাশাপাশি অসংখ্য গাছ উপড়ে পড়ে এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দা হাসান মাছুম বলেন, টর্নেডোটি খুব অল্প সময় স্থায়ী হলেও এর তীব্রতায় কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

মগধরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page