1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরায় পুরোনো থানা ভবন ভাঙার সময় বিস্ফোরণ, আহত ২ শ্রমিক

নাসিম, খুলনা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে পুরোনো থানা ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিগঞ্জ থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পুরোনো থানা ভবন অপসারণের অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি খনন করছিলেন। এ সময় উপজেলার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় পাশে থাকা অপর শ্রমিক কামরুল হাসানের ডান পায়েও আঘাত লাগে।

ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কীভাবে পরিত্যক্ত বিস্ফোরকটি মাটির নিচে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগ থেকেই পুরোনো ভবনটি ভাঙার কাজ চলছিল। রোববার কাজের সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, ককটেল-সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। তার ধারণা, বিস্ফোরকটি আগে থেকেই মাটির নিচে চাপা ছিল। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page