1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বাঘাইছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ৬ শতাধিক মানুষ পেল খাবার ও চিকিৎসাসেবা

কামরুল, রাঙ্গামাটি রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০টি পরিবারের ৬ শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার, সুপেয় পানি এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) মারিশ্যা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি জানায়, বন্যার কারণে আকস্মিক খাদ্যসংকটে পড়া মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে সুশৃঙ্খলভাবে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়।

খাদ্য বিতরণের পাশাপাশি জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বন্যা-পরবর্তী পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে বিজিবি পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এদিকে বন্যার্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা (এএমসি)-এর নেতৃত্বে ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

মারিশ্যা জোন সূত্রে জানা গেছে, খাদ্য ও চিকিৎসাসেবার পাশাপাশি বিজিবি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পানিবন্দী মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকা বিজিবির দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page