1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি ঘিরে ফের উত্তেজনা, যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর ইরানের পাল্টা আক্রমণ নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নতুন দুর্যোগ না হলে বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র চট্টগ্রামে নতুন আতঙ্ক ‘ডেভিড ইমন’: ফোনে চাঁদাবাজি, হামলা-লুটের অভিযোগে আলোচনায় চট্টগ্রাম বিভাগ ছাড়া আজ নির্ধারিত সূচিতে এইচএসসি পরীক্ষা, স্থগিতের সিদ্ধান্ত নেই প্রাকৃতিক দুর্যোগে ইসলামের নির্দেশনা: তওবা, ধৈর্য ও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতিও আ.লীগের মতো হবে’—সারজিস আলম

নেত্রকোনা সদর হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুরের ঘটনা

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় ক্ষুব্ধ স্বজনদের একটি অংশ হাসপাতালের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে নেত্রকোনা পৌর শহরের জয়নগর এলাকায় অবস্থিত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত সজীব মিয়া (পেশায় পিকআপ চালক) শহরের মালনী আমগাছতলা এলাকার বাসিন্দা এবং শুকুর আলীর ছেলে।

স্বজনদের দাবি, রোববার সন্ধ্যায় পেটে ব্যথা নিয়ে সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসায় অবহেলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের অভিযোগ, এ কারণেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় কয়েকজন হাসপাতালে বিক্ষোভ করেন। একপর্যায়ে হাসপাতালের কিছু অংশে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল আমিন জানান, রোববার সন্ধ্যার পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালের কার্যক্রম জেনারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এ সময় সজীবকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, রোগীর সঙ্গে কোনো পুরুষ অভিভাবক ছিলেন না। ময়মনসিংহে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্তের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page