1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি ঘিরে ফের উত্তেজনা, যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর ইরানের পাল্টা আক্রমণ নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নতুন দুর্যোগ না হলে বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র চট্টগ্রামে নতুন আতঙ্ক ‘ডেভিড ইমন’: ফোনে চাঁদাবাজি, হামলা-লুটের অভিযোগে আলোচনায় চট্টগ্রাম বিভাগ ছাড়া আজ নির্ধারিত সূচিতে এইচএসসি পরীক্ষা, স্থগিতের সিদ্ধান্ত নেই প্রাকৃতিক দুর্যোগে ইসলামের নির্দেশনা: তওবা, ধৈর্য ও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতিও আ.লীগের মতো হবে’—সারজিস আলম

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, চাঁদা দাবির পর ৩৫ লাখ টাকা লুটের দাবি

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের দাবি, আগে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল এবং তা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে নিজেকে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয় দেওয়া এক ব্যক্তি ব্যবসা চালিয়ে যেতে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি দাবি করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরই প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।

ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির বলেন, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা নিয়ে যায় বলে তাদের দাবি।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একদল ব্যক্তি অফিসে প্রবেশ করে কম্পিউটার, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছে। এ সময় অফিসে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ফুটেজে দেখা যায়।

ঘটনার পর এলাকায় কর্মরত ইন্টারনেট সেবা-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের দাবি, হামলার ঘটনায় বিদেশে পলাতক এক সন্ত্রাসীর অনুসারীদের সম্পৃক্ততার তথ্য তারা পেয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, মোবারক হোসেন ওরফে ইমন বিভিন্ন ফৌজদারি মামলার আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। মামলার প্রস্তুতিও প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page