1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান, সংসদে সংশোধনী বিল পাস কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে দোহা যাচ্ছেন স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা টাইফুন বাভির তাণ্ডবে চীনে ভয়াবহ বন্যা, মৃত্যু ৩৯; নিরাপদ স্থানে সরানো হয়েছে হাজারো মানুষ হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিনের স্বয়ংক্রিয় রিমাইন্ডার ফিচার বৃষ্টিতে সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি, দ্রুত সংস্কারের আশ্বাস চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, চাঁদা দাবির পর ৩৫ লাখ টাকা লুটের দাবি ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩২৭ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক ভারী বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান, সংসদে সংশোধনী বিল পাস

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সাইবার স্পেস বা যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্য কেনাবেচা, সরবরাহ ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

নতুন সংশোধনী অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদক বা নেশাজাতীয় দ্রব্যের প্রচার, বিক্রি, সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মধ্যস্থতা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া ডিজিটাল পেমেন্ট, ই-ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য ভার্চুয়াল সম্পদ ব্যবহার করে মাদক-সংক্রান্ত আর্থিক লেনদেনও আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আইনে উল্লেখ করা হয়েছে, এসব ডিজিটাল অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না। তদন্তে অপরাধ প্রমাণিত হলে আদালত যেকোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে পারবেন। পাশাপাশি সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধানও রাখা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বা সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্টদের যেকোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড দেওয়া যাবে।

ডিজিটাল অপরাধ দমনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সক্ষমতা বাড়াতেও সংশোধনীতে নতুন কিছু বিধান যুক্ত করা হয়েছে। এর আওতায় ডিএনসি নিজস্ব ডগ স্কোয়াড গঠন করতে পারবে এবং নির্ধারিত বিধি অনুযায়ী আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতিও পাবে।

এছাড়া মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় এলাকায় পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের সুযোগ রাখা হয়েছে। তবে সাধারণ আদালতের এখতিয়ারও বহাল থাকবে।

বিলটি পাসের আগে জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপিত হলেও তা গ্রহণ করা হয়নি।

আলোচনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগও সংসদে উত্থাপিত হয়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page