1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বাংলাদেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি কর্মসূচিটির উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সঙ্গে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করতে হবে। সেটি স্কুলে, বাড়িতে বা যেখানেই উপযুক্ত স্থান পাওয়া যায়, সেখানে রোপণ করা যেতে পারে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছ সম্পর্কে জানতে হবে। কোন গাছ কতদিন বাঁচে, কতটা অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী উপকারে আসে—এসব বিষয়ে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে জানারও পরামর্শ দেন তিনি।

তারেক রহমান বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো বড় হলে শিক্ষার্থীদের ছায়া দেবে, পরিবেশকে শীতল করবে এবং নির্মল বাতাস নিশ্চিত করবে। একইভাবে বাড়ির আশপাশে গাছ লাগালে পরিবারও এর সুফল ভোগ করতে পারবে।

তিনি বলেন, এভাবে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও শিশুদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

আজকের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে একযোগে বিপুলসংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page