1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

খুলনায় সাংবাদিকদের আড্ডায় গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন উপস্থিতরা

নাসিম, খুলনা রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

খুলনা নগরীতে সাংবাদিকদের আড্ডাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের সামনে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেখানে উপস্থিত সাংবাদিকরা।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জাতিসংঘ শিশুপার্কের পাশের একটি চায়ের দোকানে স্থানীয় সাংবাদিকরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই যুবক হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি সেখানে থাকা একটি প্লাস্টিকের টুলে বিদ্ধ হয়। এতে টুলটি ক্ষতিগ্রস্ত হয় এবং গুলির ভগ্নাংশ ছিটকে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর খুলনা প্রতিনিধি আওয়ালের বুকে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

সহকর্মীরা জানান, গুলির স্প্লিন্টারে তার বুকের কিছু অংশে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে সুস্থ আছেন।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতি বলেন, প্রতিদিনের মতো তারা সেখানে বসে ছিলেন। হঠাৎ দুই যুবক মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি প্লাস্টিকের টুলে লাগে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে বুলেটের অংশবিশেষ উদ্ধার করেছে।

তিনি বলেন, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page