1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো, উড়ে গেল শতাধিক ছাতা-চেয়ার

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডোর আঘাতে শতাধিক ছাতা-চেয়ার উড়ে গিয়ে তছনছ হয়েছে। এতে সৈকতে থাকা বেশ কয়েকটি ছাতা ও কাঠের চেয়ার ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ টর্নেডো আঘাত হানে।

স্থানীয় বিচকর্মী মাহাবুব জানান, দুপুরে সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করলে হঠাৎ সাগরের দিক থেকে একটি টর্নেডো বয়ে আসে। প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী এ ঘূর্ণিঝড়ে সৈকতে থাকা ছাতা-চেয়ার ও বিভিন্ন সরঞ্জাম উড়ে যায়। এ সময় আতঙ্কিত পর্যটকরা নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করেন। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, টর্নেডোটি সাগরের দিক থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে এসে সৈকতে আঘাত হানে। এর আঘাতে অন্তত ৫২টি কাঠের চেয়ার৬১টি ছাতা ভেঙে যায়।

তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page