1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হতে পারে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি গাজী নজরুল ইসলাম, ‘ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী’ রাঙামাটিতে উদ্ধার হওয়া ৪৭ হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিল জেলা পুলিশ খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু ময়মনসিংহে ট্রাকের নিচে চাপা অটোরিকশা, নিহত ৩ ‘হেডলাইন’ সিরিজে প্রশংসায় ভাসছেন সারিকা, বললেন—ভালো গল্প পেলেই নিয়মিত কাজ করব দিল্লিতে সিজেপির বিক্ষোভে সংঘর্ষ: আইসিইউতে তরুণী, আহত শতাধিক; উত্তপ্ত ভারতের রাজনীতি শিক্ষার্থী আন্দোলনে পুলিশি অ্যাকশনের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০০৮

জামালপুরে ৭৯ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ড্রেস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে মূলত শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করে। অনেক শিক্ষার্থী পরিবারের আর্থিক সহায়তার জন্য পড়াশোনার পাশাপাশি বাদাম বা চা বিক্রিসহ বিভিন্ন কাজে যুক্ত থাকে। আর্থিক সংকটের কারণে অনেকেরই স্কুল ড্রেস তৈরির সামর্থ্য ছিল না। ফলে অনেক শিক্ষার্থী অনিয়মিত হয়ে পড়ত এবং তাদের বিদ্যালয়ে আনতে শিক্ষকদের বাড়ি বাড়ি যেতে হতো।

সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির বলে, “এতদিন আমরা ইউনিফর্ম ছাড়া স্কুলে এসেছি। আজ স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব।”

একই শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা বলে, “আমরা স্কুল ড্রেস পেয়ে অনেক খুশি। আগে অন্য স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেখে খারাপ লাগত। এখন আমরাও ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারব। এতে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বলেন, জেলা প্রশাসক বিদ্যালয়ের ওয়াশরুম উদ্বোধন করতে এসে শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন এবং আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page