1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দেশের ৭৬.৫% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির দাবি ইএসডিওর সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত নয়, বলছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় সামিরুল শাহ হত্যা: প্রধান সন্দেহভাজন মন্টু শেখ আটক জাবি ক্যাম্পাসে জাকসুর উদ্যোগে চালু হলো দুটি মোবাইল চার্জিং স্টেশন রাজধানীতে ১৮ মন্ত্রীর পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল থাকছে ৭ জনের ব্যক্তিগত অর্থায়নে ফুলপুরে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কারে উদ্যোগ বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল মোজতবা খামেনিকে নিয়ে নতুন মার্কিন গোয়েন্দা মূল্যায়ন, পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ

ব্যক্তিগত অর্থায়নে ফুলপুরে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কারে উদ্যোগ

ফয়েজুর রহমান, রিপোর্টার, ময়মনসিংহ
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের দীর্ঘদিনের চলাচল-অনুপযোগী একটি কাঁচা রাস্তা ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত

রোববার (২৬ জুলাই) উপজেলার ৮ নম্বর রূপসী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাতিলগাঁও কডার বাজার থেকে নোমান মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১,৫০০ মিটার কাঁচা রাস্তার সংস্কারকাজ শুরু হয়।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ও কাদায় পরিণত হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এতে শিক্ষার্থী, কৃষক, পথচারীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

এলাকাবাসীর আবেদনের পর সিরাজুম মুনির রিফাত ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কারের অনুমোদন দেন। এরপর ক্ষতিগ্রস্ত অংশে রাবিশ ও ভিটবালু ফেলে সংস্কারকাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, কাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং এলাকার মানুষের চলাচল অনেক সহজ হবে। এ উদ্যোগের জন্য তারা সিরাজুম মুনির রিফাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সিরাজুম মুনির রিফাত বলেন, “আমি ফুলপুর উপজেলার সন্তান। সব সময় চেষ্টা করি উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। আমার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের সহযোগিতা করে আসছি। রাস্তার দুরবস্থার কথা জানতে পেরে বুঝতে পারি, সাধারণ মানুষের পাশাপাশি গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। তাই ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা সুযোগ দিলে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। জনগণের সেবা করতে কোনো পদ-পদবীর প্রয়োজন হয় না। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় ফুলপুরবাসীর পাশে থাকতে চাই।”

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জনগণ চাইলে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করব। তবে নির্বাচন করা বা না করা মুখ্য নয়। আমি সব সময় মানুষের সেবা করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসাই আমার শক্তি।”

স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসায় সহায়তা, অসচ্ছল মানুষের ঘর নির্মাণ এবং অসুস্থদের চিকিৎসা সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে রিফাত ফাউন্ডেশন নিয়মিত ভূমিকা রেখে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page