1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আগুন, নিহত ৪ সেনাসদস্য, আহত ৩৯ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্বধলার গোহালাকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি-পুলিশ প্রশাসন ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের ইশরাকের পিস্তল উঁচিয়ে মাদকবিরোধী অভিযান, শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: সতর্কবার্তা ও জরিমানার পরও চলছিল কার্যক্রম দাদার মৃত্যুর পর এতিম নাতি-নাতনির দায়িত্ব কার? ইসলামে যা বলা হয়েছে ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী

কুমিল্লায় চরের দখল নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ হয়ে নারী নিহত, আহত ২০

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার তিনটি গ্রামের বাসিন্দাদের মধ্যে চরের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর এবং তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম (৪৫) মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামের বাসিন্দা এবং মো. কাবিল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড় এবং নতুন ভাটেরারচর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশের একটি চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে নতুন ভাটেরারচর গ্রামের কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে মেঘনা ও তিতাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে কোহিনুর বেগম নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ জন আহত হয়েছেন।

বর্তমানে নতুন ভাটেরারচর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নতুন করে সংঘর্ষ বা হামলার আশঙ্কা করছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মেঘনা ও তিতাস—উভয় থানার পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থায়ী সমাধানে প্রশাসন কাজ করছে।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুপস্থিতিতে দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, এর আগেও একই চর দখলকে কেন্দ্র করে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য দুই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page