1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
খুলনায় যুবদলের নবগঠিত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঘুষ নেওয়ার অভিযোগে ফরিদপুরে ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত মহেশখালীর এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ: জ্বালানি প্রতিমন্ত্রী সৌদির তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা, প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একাধিক ড্রোন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি জয়নুল আবেদীন স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক বিশ্লেষণ আগামী ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সিয়াটলে স্পেস নিডলের কাছে গুলিতে নিহত ২, আহত অন্তত ৫

গৌরীপুরে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শিশুদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ময়মনসিংহের গৌরীপুরে দুইটি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ছেলে ও মেয়েশিক্ষার্থীদের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হয়।

এই উদ্যোগ বাস্তবায়ন করেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে শাহজাহান কবির হিরা বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংগীতসহ বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা ও গোলাম মোস্তফা, পৌর ৫ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য মো. শহীদুল ইসলাম, মো. মফিজ উদ্দিন ও আব্দুল লতিফ।

এছাড়া শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেইজি আক্তার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আফরোজা সুলতানা, জান্নাতুন ফেরদৌস ও জিনাত আরা মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা খেলাধুলার উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page