1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে মারধরের মামলা, তদন্তে পুলিশ শাপলা চত্বর মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছি: ভারতীয় হাইকমিশনার কটিয়াদীতে জমি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে জবরদখলের অভিযোগ অস্বীকার অভিযুক্ত পক্ষের গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান বাড্ডার গুদারাঘাট লেকপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার অবশেষে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি, আলোচনায় একাধিক নেতা চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

নোয়াখালীতে বিশেষ অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার

আরিফ হোসেন, রিপোর্টার, নোয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় অভিযানের লক্ষ্যবস্তু আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি ভাঙা লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page