1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে মারধরের মামলা, তদন্তে পুলিশ শাপলা চত্বর মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছি: ভারতীয় হাইকমিশনার কটিয়াদীতে জমি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে জবরদখলের অভিযোগ অস্বীকার অভিযুক্ত পক্ষের গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান বাড্ডার গুদারাঘাট লেকপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার অবশেষে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি, আলোচনায় একাধিক নেতা চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১০ মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ, আটক ২

মাহিদুল ইসলাম ফরহাদ, রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাস্তানমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত আরও ২টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।

আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মো. শাহিন আলম (২০) এবং একই এলাকার মো. মাহফুজ (১৭)।

বিজিবি জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) তথ্যমতে, চলতি জুলাই মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট তিনজনকে আটক করা হয়েছে। একই সময়ে ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে ৫৫টি চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং ১১টি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page