1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
আজাদ কাশ্মিরের খবর প্রকাশের জেরে পাকিস্তানে আল জাজিরা নিষিদ্ধের অভিযোগ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক, অস্ত্র ও ২৮ লাখ টাকার জাল নোট মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান তনু হত্যা মামলায় একমাত্র আসামি হাফিজুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের অবস্থান, ‘এটি বেসরকারি উদ্যোগ’ কোনাবাড়ীতে ৪৪ মোবাইল ও দুটি ল্যাপটপসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর, বাড়বে আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা উন্নয়নের ছোঁয়া নেই গেন্ডামারা গ্রামে, সড়ক-সেতুর দাবিতে এলাকাবাসীর আহ্বান মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্কে চলাচল, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

শিক্ষায় এআই ব্যবহারে নতুন ফিচার আনল গুগল, আরও স্মার্ট হবে শেখার অভিজ্ঞতা

টেক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন একগুচ্ছ ফিচার উন্মোচন করেছে গুগল। জেমিনি অ্যাপ, নোটবুকএলএম, গুগল ক্লাসরুম এবং ক্রোমবুকে যুক্ত হওয়া এসব আপডেটের মাধ্যমে শেখার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, সহজ এবং কার্যকর করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ স্ট্যাডি নোটবুকস। এ ফিচারে শিক্ষার্থীরা ক্লাস নোট, পিডিএফ, লেকচার নোটসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী আপলোড করতে পারবেন। এরপর জেমিনি একটি সংক্ষিপ্ত কুইজের মাধ্যমে ব্যবহারকারীর প্রস্তুতির মাত্রা মূল্যায়ন করবে এবং সেই অনুযায়ী কোন কোন বিষয়ে আরও অনুশীলন প্রয়োজন, তা চিহ্নিত করে ব্যক্তিগত স্টাডি প্ল্যান তৈরি করবে।

এদিকে গুগলের এআইভিত্তিক গবেষণা সহকারী নোটবুকএলএম-এর সক্ষমতাও বাড়ানো হয়েছে। নতুন সংস্করণে নিরাপদ ক্লাউড পরিবেশে কোড চালানোর সুবিধা যুক্ত হয়েছে। পাশাপাশি গবেষণার তথ্য বা নোট থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা যাবে। বিভিন্ন নথি, ব্যক্তিগত নোট এবং ওয়েব থেকে সংগৃহীত তথ্য এক জায়গায় বিশ্লেষণের সুবিধাও যুক্ত হয়েছে।

শুধু শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষকদের কাজও সহজ করতে নতুন এআই সুবিধা এনেছে গুগল। জেমিনি, গুগল ক্লাসরুম এবং ক্রোমবুকের সমন্বয়ে শিক্ষকরা এখন দ্রুত লেসন প্ল্যান তৈরি, কারিকুলামভিত্তিক কার্যক্রম প্রস্তুত এবং শ্রেণিকক্ষের বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি শিক্ষাদানে আরও বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে।

গুগল জানিয়েছে, এআই ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্ট্যান্ডার্ডাইজড টেস্টও তৈরি করা যাবে। এর ফলে মূল্যায়ন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে—যেসব এলাকায় দক্ষ শিক্ষকের সংকট রয়েছে, সেখানে এআইনির্ভর টুল শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ব্যক্তিগত শেখার পরিকল্পনা তৈরি এবং দ্রুত শিক্ষাসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে এসব প্রযুক্তি কার্যকর হতে পারে।

গুগলের তথ্য অনুযায়ী, স্ট্যাডি নোটবুকস ধাপে ধাপে জেমিনি অ্যাপের ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। অন্যদিকে উন্নত নোটবুকএলএম বর্তমানে গুগল এআই আলট্রা গ্রাহক এবং নির্বাচিত গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য বিশ্বজুড়ে উপলব্ধ।

এছাড়া ভবিষ্যতে গুগল ক্লাসরুম ও ক্রোমবুকে আরও নতুন এআইচালিত শিক্ষামূলক ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page