1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিদেশি ব্র্যান্ডকে পেছনে ফেলে সুগন্ধি সাবানের বাজারে এগিয়ে দেশীয় কোম্পানি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ, মানতে হবে নতুন শব্দমাত্রা দেবিদ্বারে বাড়িওয়ালাকে হত্যার অভিযোগ, ভাড়াটিয়া আটক পল্লবীতে বিএনপি নেতাকে গুলি: মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের তথ্য গৌরনদীতে নারীকে হেনস্তার ভিডিও ছড়ানোর অভিযোগ আজকের খেলার সূচি: মাঠে বাংলাদেশ ইমার্জিং, ম্যানসিটি-আতলেতিকো জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ঢাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নতুন ভিডিওতে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১ দলীয় বৈঠকে

আলিয়া মাদরাসার কাশগরী হলের সামনে থেকে সরানো হলো পুলিশ, ভেতরে ছাত্রদলের অবস্থান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাজধানীর মাদরাসা-ই আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হলের সামনে থেকে পুলিশের সব সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হলের ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন। এখন পর্যন্ত হলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর বকশীবাজারে কাশগরী হলের সামনে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, হলের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা হলে প্রবেশ করছেন এবং প্রয়োজনীয় কাজ শেষে বের হয়ে যাচ্ছেন। তবে মূল ফটকের প্রবেশপথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের হলে প্রবেশের কথা থাকলেও বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত তাদের সেখানে দেখা যায়নি।

ঢাকা মাদরাসা-ই আলিয়ার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জয়নাল বলেন, ‘তারা (ছাত্রশিবির) আমার ভাইদের রক্তাক্ত করেছে এবং লুটপাট করেছে। আমরা যথাযথ তদন্তের মাধ্যমে এর বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৩৫টি ল্যাপটপ ও ৫০ হাজার টাকা চুরি হয়েছে। তদন্তের মাধ্যমে এসব ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আজ আমরা শিবিরের বিপরীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।’

ছাত্রদলের সদস্য সাদ চৌধুরী বলেন, কেন্দ্র থেকে তাদের শান্তিপূর্ণ অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। তারা কোনো ধরনের সংঘাত চান না। তবে কোনো ধরনের উগ্রবাদী আচরণ বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page