1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জুলাই গণ-অভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার প্রধানমন্ত্রীর

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে তাদের কাছে উপহারগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

উপহার হিসেবে সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়ার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি সিএনজি চালিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, আন্দোলনের দিনগুলোতে রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভকারীদের পানি পান করানো এবং আহতদের রিকশায় করে হাসপাতালে পৌঁছে দেওয়া কুষ্টিয়ার মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়েছে। তিনি জানান, একটি রিকশা নিজে চালাবেন এবং অন্যটি ভাড়া দিয়ে সংসার চালাবেন।

এ ছাড়া অর্থনৈতিক সংকটে থাকা বগুড়ার গাবতলীর ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়া হয়।

যানবাহনগুলো হস্তান্তরের পর সেগুলো কীভাবে নিরাপদে পরিচালনা করতে হবে এবং চালকরা কীভাবে গন্তব্যে পৌঁছাবেন, তা প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page