
অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসকে সভাপতি, বিপ্রেশ কুমার রায় বাপ্পীকে সাধারণ সম্পাদক এবং সেতুল বাবু তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ১১ জুলাই ২০২৬ থেকে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কলি তালুকদার (আরতি), বিমল বণিক, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, স্বপন চন্দ্র দেব, ঝন্টু তালুকদার, চঞ্চল কুমার লৌহ ও সুমন সাহা।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে চন্দন কুমার দাস, প্রসেনজিৎ নন্দী (সূচক) ও মনি কাঞ্চন দাসকে। কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র সরকার এবং সহ-কোষাধ্যক্ষ দিপ্ত বণিক শুভ। সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী।
দপ্তর সম্পাদক বিপ্লব তালুকদার এবং সহ-দপ্তর সম্পাদক শিবু পোদ্দার। প্রচার সম্পাদক রিংকু চৌধুরী এবং সহ-প্রচার সম্পাদক দীপক দেবনাথ। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক স্বাধীন চৌধুরী এবং সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত বণিক সুমন।
শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থান সম্পাদক অনুপ কান্তি রায় মলয় এবং সহ-শিক্ষা সম্পাদক সুমন দাস। সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রীমতি জবা ঘোষ। সমাজকল্যাণ সম্পাদক সুকান্ত কুমার রায় এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক পিনাক দাস।
গণসংযোগ সম্পাদক অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস এবং সহ-গণসংযোগ সম্পাদক সমীর দেব। আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক এবং সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তনয় চক্রবর্তী।
ধর্মীয় প্রতিষ্ঠানবিষয়ক সম্পাদক অজিত কুমার রায় এবং সহ-ধর্মীয় প্রতিষ্ঠানবিষয়ক সম্পাদক পংকজ দত্ত। মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি রুপালী সোম পম্পা এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি মলি রায়। পূজা সম্পাদক করা হয়েছে রতিশ গোস্বামীকে।
কমিটির সদস্যরা হলেন—কুমার শংকর চৌধুরী নুপুর, ডা. প্রহল্লাদ বণিক, রবীন্দ্র বণিক, অরুণ অধিকারী, সন্তোষ রায় সন্তো, জ্যোতি ভূষন রায় তালুকদার, শংকর বণিক, সীমান্ত বিজয় সরকার, সিদ্ধার্থ এষ বলাই, শামীম রঞ্জন তালুকদার, পরিমল তালুকদার, অরুণ তালুকদার, বিধান চন্দ্র দাস, নন্দন রায়, জয়ন্ত বণিক, নিলেন্দু কর্মকার চন্দন, মানিক লাল চক্রবর্তী, জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাস দেব, অশোক বণিক প্রদীপ, লিটন দেব, চয়ন দেব, দেবাশীষ দাস গুপ্ত বাপ্পী, সুজিত দেব, চন্দন কুমার দাস, সুদীপ দে, শ্রীমতি বিভা রায়, বিমান ঘোষ, মন্টু রায়, অসীম শীল, গোবিন্দ দেব, সত্যজিৎ দাস অমর, বিজিত দেব, বাপ্পী ঘোষ, গৌরাঙ্গ দাস, শ্রীমতি কাজল চন্দ, শ্রীমতি সীমা নাগ, শ্রীমতি অজন্তা পাল, চন্দ্রনাথ রায়, কৃপেশ চন্দ, অ্যাডভোকেট কুশল রাজ পাল, রাজগোবিন্দ চক্রবর্তী ও জয়ন্ত দাস।
নতুন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সুনামগঞ্জ জেলায় পূজা উদযাপন ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।