1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষঃ
এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না’: শিক্ষামন্ত্রী রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সুনামগঞ্জে ৫ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদলের সাবেক নেতাকে গুলি, আহত ১ মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো আজিজুল হক কলেজের আরবি বিভাগের শিক্ষার্থীদের অনার্স জীবন তিস্তার স্রোতে সড়ক ধসে দহগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৪ হাজার মানুষ

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা মন্ত্রীর নজরে আসে। এসব বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কেন এমন অব্যবস্থাপনা রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশনাও দেন তিনি।

একপর্যায়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তার এই নির্দেশের পর জেলার স্বাস্থ্য প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের কার্যক্রম ও তদারকি ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে সেখানে ব্যবস্থাপনার দুর্বলতা থাকলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রত্যন্ত এলাকার রোগীরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন এবং সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় তদারকি ও জবাবদিহি আরও জোরদারের বার্তা দিচ্ছে।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page