1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষঃ
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৬৩ ১৬ আগস্ট প্রথমবার সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ রাঙামাটিতে দুর্যোগকবলিত ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ইউটিলিটি বিল ও মোবাইল রিচার্জে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণের পরিকল্পনা রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দাবানল, জরুরি অবস্থা জারি বিএম কলেজের মাঠ সংস্কারের দাবিতে কচুগাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ গাংনীতে মাইন সদৃশ বস্তু, ২৪ ঘণ্টায়ও পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী দল হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

রাঙামাটিতে দুর্যোগকবলিত ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা

কামরুল, রাঙ্গামাটি রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি পৌর এলাকার কর্মহীন ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এ সহায়তা দেওয়া হয়।

রোববার সকালে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী বাজারসংলগ্ন কারখানা বিভাগ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু, সদস্য আনোয়ার আজিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে অনেক পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার পথ হারিয়ে চরম সংকটে পড়েছে। এমন মানবিক বিপর্যয়ের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

তারা জানান, শুধু ৬ নম্বর ওয়ার্ডে নয়, পর্যায়ক্রমে রাঙামাটি পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সব দুর্যোগকবলিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো অসহায় পরিবার সহায়তা থেকে বঞ্চিত না হয়।

বিপুলসংখ্যক উপকারভোগীর উপস্থিতি সত্ত্বেও রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সারিবদ্ধভাবে নির্বিঘ্নে খাদ্যসামগ্রী গ্রহণ করেন।

দুর্যোগের মধ্যে খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। খাদ্য সংকটের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি সংস্কার ও স্থায়ী পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সরকারি-বেসরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগের এমন সময়ে সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ ধরনের সহায়তা দুর্গত পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page