1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার জাসদ কার্যালয়ে ৩০০ জনের মতো জড়ো, থানায় নিয়ে যাচাই-বাছাই জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, প্রতিবাদে কক্ষ ছাড়লেন প্রতিনিধিরা খুঁটিতে বাঁধা বাবাকে চায়ে ভেজানো পাউরুটি খাওয়াল ৯ বছরের মেয়ে নবজাতকের মৃত্যু থেকে পাকিস্তানের স্বাস্থ্য ও জনসেবা নিয়ে যে প্রশ্ন উঠছে এলপিজির সরবরাহে চাপ, ৫৬৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ টানা বৃষ্টিতে ব্যাংককে বন্যা পরিস্থিতি, ঘরে থাকার আহ্বান ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কাজ করতে হবে: এ্যানি

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক

রাসেদুল, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আইনজীবী আমিনুল ইসলাম জানান, বিস্ফোরণের সময় বিকট শব্দ শোনা যায়। প্রথমে অনেকে ধারণা করেছিলেন, ট্রান্সফরমার কিংবা গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে।

পরে আদালতের প্রবেশগেটের বাম পাশে গিয়ে বিস্ফোরণের স্থানটি দেখার পর ককটেল সদৃশ কোনো বস্তুর বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হয়। এতে আদালত চত্বরে থাকা আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুরো এলাকা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ঘিরে রেখেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলতে রাজি হননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page