1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষঃ
বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ছাত্রদলের নতুন কমিটি চূড়ান্ত পর্যায়ে, অনুমোদনের অপেক্ষায় খসড়া সুনামগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আগারগাঁওয়ে ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ও পিটিয়ে আহত, ৫ লাখ টাকা লুটের অভিযোগ সরকারি ক্রয়ব্যবস্থায় আসছে ই-জিপি ২.০, সংশোধন হচ্ছে আইন-বিধিমালা আপাতত বাতিল তারেক রহমানের দিল্লি সফর এক দশকের অপেক্ষা শেষে আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে নির্মাণ শুরু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮ রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলা: সোহেল রানাসহ ৮ আসামির রায় ১ সেপ্টেম্বর

নোয়াখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ২

আরিফ হোসেন, রিপোর্টার, নোয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নোয়াখালীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পুরাতন একনলা বন্দুক (এলজি), যা ‘ওয়ান শুটার গান’ নামে পরিচিত, উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী শান্তিনগর এলাকার পারভেজ হোসেন (৩১) ও মো. ফয়সাল (২৩)।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে সুধারাম থানাধীন ৪ নম্বর কাদিরহানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালানো হয়।

এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি পুরাতন একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পারভেজ হোসেন পশ্চিম মাইজদী এলাকার মৃত আব্দুল হকের ছেলে। অপর গ্রেপ্তার মো. ফয়সাল একই এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page