1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
আইয়ুব বাচ্চু: গিটারের তারে বেঁচে থাকা এক কিংবদন্তি নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ভাই পরিচয়ে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে পালানোর অভিযোগ অস্ট্রেলিয়াকে হারিয়ে মিরাজের ফাইফার, জানুন ক্রিকেটে কেন এত মর্যাদার দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন, কারামুক্তিতে নেই আইনি বাধা কুমিল্লায় অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুই বস্তু উদ্ধার বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুই বোমাসদৃশ বস্তু শেখ হাসিনার ইস্যুতে আটকে গেল তারেক রহমানের ভারত সফর উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, ডিবির হাতে প্রতারক চক্রের মূলহোতা

বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী তাকিউল ইসলাম

সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মো. তাকিউল ইসলাম স্থানীয় সৈয়দ আক্তারনগর বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তাকিউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এখন বুড়িশ্বর ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে তাদের সেবা করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।’

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকিউল ইসলামকে স্বাগত জানান। তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তাকিউল ইসলাম বলেন, ‘জনগণের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই আমি একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বুড়িশ্বর ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page