1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
আইয়ুব বাচ্চু: গিটারের তারে বেঁচে থাকা এক কিংবদন্তি নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ভাই পরিচয়ে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে পালানোর অভিযোগ অস্ট্রেলিয়াকে হারিয়ে মিরাজের ফাইফার, জানুন ক্রিকেটে কেন এত মর্যাদার দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন, কারামুক্তিতে নেই আইনি বাধা কুমিল্লায় অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুই বস্তু উদ্ধার বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুই বোমাসদৃশ বস্তু শেখ হাসিনার ইস্যুতে আটকে গেল তারেক রহমানের ভারত সফর উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, ডিবির হাতে প্রতারক চক্রের মূলহোতা

গৌরীপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় যুবদল নেতা গ্রেফতার

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা ও যুবদল নেতা মো. রফিকুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে শ্যামগঞ্জ বাজারের ধান মহলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআই তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ২০২৫ সালের ৬ জানুয়ারি সিধলা ইউনিয়নের টেংগুরীপাড়া গ্রামে গাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় রফিকুল ইসলাম তালুকদার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এদিকে রফিকুল ইসলাম তালুকদারের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা দাবি করেন, রফিকুল একজন ত্যাগী যুবদল নেতা এবং তাকে ‘মিথ্যা মামলায়’ গ্রেফতার করা হয়েছে।

তারা বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করার পরও একজন ত্যাগী নেতাকে এভাবে গ্রেফতার করা মেনে নেওয়া যায় না।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, টেংগুরীপাড়া গ্রামের গাড়ি ভাঙচুর ও মারামারির ঘটনায় ৯ জানুয়ারি ২০২৫ সালে সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা মো. সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রফিকুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page