1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
আপাতত বাতিল তারেক রহমানের দিল্লি সফর এক দশকের অপেক্ষা শেষে আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে নির্মাণ শুরু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮ রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলা: সোহেল রানাসহ ৮ আসামির রায় ১ সেপ্টেম্বর হামের টিকা বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ, ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন শৃঙ্খলা আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী আইয়ুব বাচ্চু: গিটারের তারে বেঁচে থাকা এক কিংবদন্তি নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ভাই পরিচয়ে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে পালানোর অভিযোগ অস্ট্রেলিয়াকে হারিয়ে মিরাজের ফাইফার, জানুন ক্রিকেটে কেন এত মর্যাদার

গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুই বস্তু উদ্ধার

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় কে বা কারা আবুল হোসেনের বাড়ির পাশের একটি স্থানে লাল টেপে মোড়ানো বস্তু দুটি রেখে যায়। সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা সেগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন বলেন, রাতের আঁধারে কে বা কারা তার বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বস্তু রেখে গেছে। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো কে বা কেন সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও উদ্ধার করা বস্তু দুটি বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page