1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষঃ
আপাতত বাতিল তারেক রহমানের দিল্লি সফর এক দশকের অপেক্ষা শেষে আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে নির্মাণ শুরু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮ রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলা: সোহেল রানাসহ ৮ আসামির রায় ১ সেপ্টেম্বর হামের টিকা বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ, ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন শৃঙ্খলা আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী আইয়ুব বাচ্চু: গিটারের তারে বেঁচে থাকা এক কিংবদন্তি নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ভাই পরিচয়ে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে পালানোর অভিযোগ অস্ট্রেলিয়াকে হারিয়ে মিরাজের ফাইফার, জানুন ক্রিকেটে কেন এত মর্যাদার

দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন, কারামুক্তিতে নেই আইনি বাধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন তার স্ত্রীর দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন। দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুনের আইনজীবী পলাশ রায়।

আইনজীবী সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১ হাজার টাকা মুচলেকায় এবং পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আইনজীবী পলাশ রায় জানান, প্রিন্স মামুনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় দুই মামলায় জামিন পাওয়ার পর তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

এর আগে, স্ত্রীর করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিকে, ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় আরেকটি মামলা করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ২৫ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে ২৯ জুলাই আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page