1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ

আরিফ হোসেন, রিপোর্টার, নোয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে পলাতক স্বামী ইসমাইল হোসেনকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের ফৌজদারহাট এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ইসমাইল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিলিলপুর গ্রামের মাইজা বেপারী বাড়ির এনামুল হক বাবুলের ছেলে।

র‍্যাবের তথ্যমতে, ঈদুল আজহাকে কেন্দ্র করে স্ত্রী সুমি আক্তারের কাছে একটি ছাগল, স্টিলের আলমারি অথবা ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন ইসমাইল। সুমির বাবা কিছু টাকা পাঠালেও দাবিকৃত অর্থের পরিমাণ কম হওয়ায় গত বছরের ৬ জুন রাতে সুমিকে মারধর করেন তিনি।

পরে গুরুতর আহত অবস্থায় সুমিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সুমির পরিবারের অভিযোগের পর আদালতের নির্দেশে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ইসমাইল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার ইসমাইল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page