1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও দুজন পালিয়ে যায়।

রোববার সকালে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী উপপরিদর্শক মনিতা সিনহা, সিপাহী রাজব গোয়ালা, মাহিন খান ও রিফাতসহ একটি দল অংশ নেয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় সন্দেহজনক একটি কালো রঙের প্রাইভেটকারে অভিযান চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার এবং চালক জাবেদ আহমদকে আটক করা হয়। অভিযানের সময় গাড়িতে থাকা আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জব্দ করা গাঁজা, প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপসহকারী পরিদর্শক মনিতা সিনহা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, জাবেদ আহমদসহ আরও দুজন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা ব্রিজ এলাকায় গাড়িটিতে অভিযান চালিয়ে গাঁজা ও প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়।

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page