1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাক্ষাতে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতের সময় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, সম্ভাব্য চ্যালেঞ্জ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

তবে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের মধ্যে অনুষ্ঠেয় এই সাক্ষাতে নির্দিষ্টভাবে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page