1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী খিলক্ষেতে ডিবির অভিযান: ডিজে পার্টি ও মাদকের অভিযোগে আটক ৮৪ রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে ডিসি সম্মেলনের আগে ডিসেম্বরে প্রথমবার ইউএনও সম্মেলনের পরিকল্পনা বাংলাদেশ-নেপালের উদাহরণ টেনে ভারতে ‘শাসন পরিবর্তনের’ বিরুদ্ধে মোহন ভগবতের হুঁশিয়ারি পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত শুরু ও শেষ করতে চাই: প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর, নাম রাখলেন দেবী দুর্গাপূজার নবমীতে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় রোনালদোর জরিমানা, ৩০ দিনের নিষেধাজ্ঞা

চুরির অভিযোগে ৫ নারী গ্রেপ্তার

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক নারীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই সময় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কৌশলে খুলে নেওয়ার অভিযোগ ওঠে শামসুন্নাহার (৪০) নামে এক নারীর বিরুদ্ধে। পরে এ ঘটনায় সেলিনা বেগমের পক্ষ থেকে তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ নারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন—নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত হাছান আলী প্রকাশ হাছন আলীর মেয়ে শামসুন্নাহার (৪০), মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৩০), মোবারক মিয়ার স্ত্রী ফুল চাঁন বিবি (৩৩), মানিক মিয়ার স্ত্রী সাজারা বেগম (২২) এবং শরিফের স্ত্রী অজুফা বেগম (২৫)।

পুলিশ জানায়, নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালানোর সময় শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচ নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায় একটি, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায় তিনটি, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায় একটি, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় একটি মামলা রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page