1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

৩ সেপ্টেম্বরের মধ্যে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম বেতনকাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহের মধ্যেই জারি হতে পারে। এ-সংক্রান্ত কাজ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে।

ওই কর্মকর্তা আরও জানান, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর মধ্যেই নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা কত শতাংশ বাড়ানো হচ্ছে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা কোনো তথ্য দিতে রাজি হননি।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে।

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের কাজ চলছে। কাজ শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।

সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। এটি দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে প্রস্তাবিত গ্রেডভিত্তিক মূল বেতনের কাঠামো হলো—

গ্রেড প্রস্তাবিত মূল বেতন
১ম ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)
২য় ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা
৩য় ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা
৪র্থ ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা
৫ম ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা
৬ষ্ঠ ৭১,০০০–১,৩৪,০০০ টাকা
৭ম ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা
৮ম ৪৭,২০০–১,১৩,৭০০ টাকা
৯ম ৪৫,১০০–১,০৮,৮০০ টাকা
১০ম ৩২,০০০–৭৭,৩০০ টাকা
১১তম ২৫,০০০–৬০,৫০০ টাকা
১২তম ২৪,৩০০–৫৮,৭০০ টাকা
১৩তম ২৪,০০০–৫৮,০০০ টাকা
১৪তম ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
১৫তম ২২,৮০০–৫৫,২০০ টাকা
১৬তম ২১,৯০০–৫২,৯০০ টাকা
১৭তম ২১,৪০০–৫১,৯০০ টাকা
১৮তম ২১,০০০–৫০,৯০০ টাকা
১৯তম ২০,৫০০–৪৯,৬০০ টাকা
২০তম ২০,০০০–৪৮,৪০০ টাকা

তবে এখনো চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। তাই সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের আগে এসব প্রস্তাবকে চূড়ান্ত বেতনকাঠামো হিসেবে বিবেচনা করা যাবে না

১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা

এদিকে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে

তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page