1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

আপিল বিভাগের নতুন বিচারপতি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া মো. হাবিবুল গণিকে রোববার (৩০ আগস্ট) শপথ পাঠ করানো হবে।

রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পাঠ করাবেন।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গণিকে শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে বিচারপতি হাবিবুল গণি আনুষ্ঠানিকভাবে আপিল বিভাগের বিচারকার্যে যুক্ত হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page