1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

নাসিম, খুলনা রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলার দেবীশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গাজীরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন আব্দুল আলিম। পথে দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আব্দুল আলিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। নিহতের মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page